Posts

জীবন ও মৃত্যুর এক অনন্য অভিজ্ঞতা*

বেঁচে থাকার জন্য অামরা কত কিছু না করি। জীবনের প্রতিটা স্তরে অামরা লড়াই করে চলি বেঁচে থাকার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জীবনে যখন এই লড়াইয়ের প্রয়োজন ফুরিয়ে যায় তখন মৃত্যুটাই কাম্য হয়ে ওঠে। শুভাকাঙ্ক্ষীরা চায় তার প্রিয়জন যেন সুখে শান্তিতে দীর্ঘকাল বেঁচে থাকে, কিন্তু সেই প্রিয়জন যখন জীবনের চলার গতি হারিয়ে ফেলে তখনই মৃত্যুই সেই শুভাকাঙ্ক্ষীদের কাছে কামনার বস্তু হয়ে ওঠে। এমনই একটি ঘটনার অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নতুন করে জীবন ও মৃত্যুকে উপলব্ধি করলাম.........।জৈষ্ঠ্যমাসের প্রখর রৌদ্রস্নাত দুপুরে অামি অার অামার সহকর্মী হেমন্ত বেরিয়ে পড়লাম একটি সরকারি জনসচেতনতামূলক প্রকল্পের কর্মী হয়ে।এরই সুবাদে সুযোগ পেয়েছিলাম মানুষের কাছাকাছি অাসার। কয়েকদিন অাগে একটি গ্রামে গিয়েছিলাম কাজ অার ভালোলাগার তাগিদে। অার তখনই হাঁসফাঁস গরমে নাজেহাল হয়ে পড়েছিলাম। কিন্তু তবুও অামাদের কর্তব্য অার কাজের নেশাই অাশা জুগিয়ে চলছিল প্রকৃতির প্রতিবন্ধকতায়। মুলত মানুষের সুস্থ শারীরিক ও স্বচ্ছ পরিবেশ সম্পর্কে সচেতন করাই অামাদের উদ্দেশ্য ছিল। এমনই একটি বাড়িতে পৌঁছাতেই অামাদের কানে ভেসে এলো কয়েকটি শব্দ..... "ও মা!...